২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ২৬

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লাখনিতে বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। সারারাত তৎপরতা চালিয়ে লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে তিনজন খনি শ্রমিক রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বিভিন্ন বার্তাসংস্থা সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে এবং খনি মালিককে আটক করা হয়েছে। চীনে কয়লাখনিতে বিস্ফোরণে এ বছর এ পর্যন্ত এক হাজার লোক মারা গেছে। তংচুয়া শহরের ব্যক্তি মালাকানাধিন জিনসু খনিতে সর্বশেষ এই বিস্ফোরণের ঘটনা ঘটল। এদিকে চীনে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার কারণে কয়লা উত্তোলনের ওপর চাপ পড়ছে।