২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোতির্বিজ্ঞানীরা সূর্যের ন্যায় ধূলিধূসর তারা আবিস্কার করেছে

যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে ৩০০ আলোকবর্ষ দূরে ধূলো দ্বারা আচ্ছাদিত তারা আবিস্কার করেছে যা দেখতে অবিকল সূর্যের মতো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ন্যাচার ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী, হাজার হাজার তারা ধূলো আচ্ছাদিত হলেও ধূলো ও তারার ব্যবধান থাকে অনেক বেশী। কিন্ত আবিস্কৃত নতুন এ তারার পাশেই রয়েছে পুরো ধূলোর আবরণ।

জ্যোতির্বিজ্ঞানী এরিখ বেকলিন জানান, “সূর্যের চারপাশে যে ধূলোর আচ্ছাদন থাকে তার চেয়ে এ তারার ধূলোর আবরণ ১০ লক্ষ গুণ বেশ, যা অকল্পনীয়। ব্যতিক্রমধর্মী এই ধূলিকণার উপস্থিতি প্রমাণ করে কক্ষপথ পরিক্রমণরত গ্রহাণুপুঞ্জির সাথে ধূমকেতু এমনকি নক্ষত্রের প্রচন্ড সংঘর্ষ থেকে এ ধূলিকণার উৎপত্তি।