ইরাক যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে ২৫ হাজার বেসামরিক ইরাকি
২০০৩ সালে মার্কিন নের্তৃত্বাধীন জোট বাহিনী ইরাক দখলের পর এ পর্যন্ত ২৫ হাজার বেসামরিক ইরাকি নিহত হয়েছে। পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে একটি মার্কি-ব্রিটিশ প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য উঠে এসেছে।
ইরাকে মৃতদেহ গণনা জরিপে দেখা গেছে, শতকরা ৩৭ ভাগ মৃত্যুর জন্য মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীকে অভিযুক্ত করা হয়েছে। যদিও মার্কিন বাহিনী এ অভিযোগ প্রত্যাখান করেছে।
জরিপে বলা হয়েছে, মাত্র নয় দশমিক পাঁচ শতাংশ মৃত্যুর জন্য গেরিলারা দায়ি।
