২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীঘ্রই ভারত সফরে আসছেন বুশ: মনমোহন সিং

ওয়াশিংটন সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শীঘ্রই ভারত সফরে আসতে সম্মত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

মার্কিন প্রেসিডেন্ট বুশের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সোমবার উভয়েই এক যৌথ বিবৃতি দেন। বিবৃতি দেয়ার পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, মার্কিন প্রেসিডেন্ট বুশকে ভারত সফরে আসতে আমি যে আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি তা গ্রহণ করেছেন। শীঘ্রই বুশ ভারত সফরে আসছেন বলে মনমোহন সিং জানান।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতকে বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে আখ্যায়িত করে সিং বলেন, তার বর্তমান সফরে উভয়ের মধ্যে আলোচিত দ্বিপাক্ষিক সকল বিষয়েই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।