২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে ইঁদুরের আক্রমণে ব্যবসা-বাণিজ্য বিপর্যস্ত

প্রাচ্যের সুরম্য নগরী, আকাশছোঁয়া বিশাল সারিবদ্ধ অট্টালিকার জন্যে বিখ্যাত, বৈচিত্র্যময় বার নিয়ে গড়ে ওঠা হংকংয়ের মূল ব্যবসাকেন্দ্র এখন ইঁদুরের অত্যাচারে বিপর্যস্ত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 03:06 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

জানুয়ারি থেকে জুনের মধ্যে ঘনবসতি এলাকায় ইঁদুরের প্রার্দুভাব এবং চলাচল শূণ্য থেকে শতকরা ১৭ ভাগ বেড়েছে। খাদ্যের টোপ ফেলে ইঁদুরের সংখ্যা নির্ণয় করা হয়েছে।

খাদ্য ও পরিবেশ স্বাস্থ্য বিষয়ক বিভাগের কর্মকর্তা হু ইয়াক ইন বলেন, কয়েক মাস আগেও শহরের কেন্দ্রস্থল ইঁদুরমুক্ত ছিল। কিন্ত দ্রুত অবস্থার অবনতি ঘটতে থাকে। আমরা এ সমস্যা আপাতত দূর করতে সক্ষম হব কিন্তু স্থায়ী ব্যবস্থা নেওয়াই আসলে জরুরি।

তিনি বলেন, শহরের পুরাতন এলাকায় কমদামি খাবার হোটেল, জীর্ণ ভবন, অলিগলির ঘুপচি ও স্যাঁতস্যাঁতে আলোআঁধারি এলাকায় ইঁদুরের চলাচল এবং দ্রুত বংশবৃদ্ধি ঘটে।

সরকারি কর্মকর্তারা রেস্টুরেন্টের কর্মচারীদের মাঝে স্বাস্থ্য, খাদ্য সংরক্ষণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং ইঁদুর প্রতিরোধ বিষয়ে পরামর্শমূলক লিফলেট বিতরণ করছে। পাশাপাশি ইঁদুর নিধনে বিষমাখা খাদ্যের টোপ খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে বলা হয়েছে।