ইরাক যুদ্ধই লন্ডনে আল-কায়দা হামলার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে: ব্রিটিশ রিপোর্ট
ইরাক যুদ্ধই লন্ডনে আল-কায়দার হামলার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বলে ব্রিটেনের গবেষণা প্রতিষ্ঠান রয়েল ইনস্টিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (আরআইআইএ) এক প্রতিবেদন প্রকাশ করেছে।
আরআইআই জানায়, ইরাক যুদ্ধ যে ব্রিটেনকে এক কঠিন অবস্থার সম্মুখীন করেছে তাতে কোনো সন্দেহ নেই।
প্রতিবেদনে বলা হয়, বিট্রেন সরকারের জন্য একটি প্রধান সমস্যা হল তারা যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী নীতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কিন্তু এক্ষেত্রে বি্েরটন নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসারে কাজ করছে না।
রয়েল ইনস্টিটিউটের গবেষক স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবাদ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান পল উইলকিনসন ও সাউথাম্পটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফ্রাঙ্ক গ্রিজরি “রাইডিং পিলিসন ফর টেকলিং টেরোরিজম ইজ এ হাই রিস্ক পলিসি” নামে প্রতিবেদনটি প্রকাশ করেন।
রয়েল ইনস্টিটিউট তাদের এ প্রতিবেদনে জানিয়েছে, আল-কায়দা নেটওয়ার্ক নিয়ে প্রচারণা, তাদের কর্মী নিয়োগ এবং অর্থ সরবরাহ নিয়ে সন্ত্রাসবাদ বিরোধী জোটের মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে।
রিপোর্টে বলা হয়, একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সন্ত্রাসবাদ বিরোধী জোট আল-কায়দার প্রশিক্ষণ এলাকা, তাদের অর্থপ্রাপ্তির উৎস এবং অন্যান্য সহায়তার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারলে আফগানিস্তানে হামিদ কারজাই সরকারের জন্য উপকারে আসবে এবং আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা সম্ভব হবে।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটেন আগে থেকেই সন্ত্রাসী হামলার ঝুঁকির মধ্যে ছিলো। কারণ তারা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ দমন অভিযানের ঘনিষ্ঠ মিত্র। আফগানিস্তানে তারা তালেবান উচ্ছেদে মার্কিন বহুজাতিক বাহিনীর সাথে অংশ নিয়েছে। আবার ইরাক যুদ্ধেও যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী।
প্রতিবেদনে গবেষকরা উল্লেখ করেন, ব্রিটেন ২০০১ সাল পর্যন্ত ইসলামিক গ্রুপগুলোর হুমকিকে অবহলো করে আসছিলো এবং দীর্ঘদিন তারা ইসলামিক উগ্রবাদীদের হামলার প্রস্তুতি নিতে সহায়তা করেছে।
