পরমাণু কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়া বেইজিংয়ে আলোচনায় বসছে
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনা আগামী ২৬ জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হবে।
তবে কবে নাগাদ আলোচনা শেষ হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। খবর বিভিন্ন বার্তা সংস্কার।
আলোচনার আগে যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে, উত্তর কোরিয়া যদি অনয়মিত ভাবে ছয়জাতি আলোচনায় ফিরে আসে তাহলে বেইজিং বৈঠক ফলপ্রসূ হবে না।
উত্তর কোরিয়া চলতি মাসের শুরুতে ঘোষণা দিয়েছিলো ২৫ জুলাইয়ের আগে তারা ছয়জাতি আলোচনায় ফিরে যাবে।
এদিকে চীন জানিয়েছে, ছয়জাতি আলোচনা বেইজিংয়ে ২৬ জুলাই শুরু হবে। বৈঠকের ব্যাপারে দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দেশ সম্মত রয়েছে।
ছয়জাতির চতুর্থ বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
