অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্রে আন্দোলন
মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র ক্রমেই বেড়ে চলেছে অবৈধ অভিবাসীর সংখ্যা। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে আপালাচিয়া-কোথায় নেই অভিবাসী? ক্রমবর্ধমান এ সংখ্যার চাপে যারপরনাই বিরক্ত খোদ মার্কিনিরাই।
তারই বহিঃপ্রকাশ ঘটেছে এবার। কমপক্ষে ৪০টি অভিবাসী বিরোধী স্বেচ্ছাসেবী দলের শত শত মানুষ মিনিটম্যান প্রজেক্টের দ্বারা উদ্বুদ্ধ হয়ে অ্যারিজোনায় মেক্সিকো সীমান্ত প্রহরা দেয়ার আবেদন জানিয়ে র্যালি বের করেছে।
মিনিটম্যান প্রজেক্ট ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে মেক্সিকো, উতাহ, মিনেসোটা ও মেইনসহ ১৮টি প্রদেশে এ ধরনের আন্দোলন গড়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের টেনেসি গ্রুপ একই লক্ষ্য নিয়ে কাজ করলেও মিনিটম্যানের সাথে এ ব্যাপারে একাত্মতা ঘোষণা করেনি।
তবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি মেক্সিকো সীমান্ত পাহারা দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। উল্লেখ্য, হোমল্যান্ড সিকিউরিটি সীমান্ত প্রহরা ও অভিবাসী আইন কার্যকর করা সংক্রান্ত কাজ করে থাকে।
এ ক্ষেত্রে আমেরিকান জনগণের ভূমিকার কথাও বলেছেন প্রতিষ্ঠানটির মূখপাত্র জ্যারড আজেন।
