২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রশ্নে ভোট স্থগিতে জি-৪’র সম্মতি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার সংক্রান্ত খসড়া চুক্তির ওপর ভোট স্থগিতে জি ৪ভুক্ত রাষ্ট্রসমূহ রাজি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 01:03 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ভারত, জার্মানি, জাপান ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট জিন পিং ও জাতিসংঘ মহাসচিব কফি আনানের সাথে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভোট গ্রহণ স্থগিতের ফলে এ ব্যাপারে আফ্রিকান ইউনিয়নের সাথে সমঝোতা করার সুযোগও বেড়ে গেল। উল্লেখ্য, সাধারণ পরিষদের যে কোন ভোটাভুটিতে গ্রুপ অব ফোর বা জি ৪-এর আফ্রিকান ব্লকের সমর্থনের প্রয়োজন।

জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টিকে বৈশ্বিক এজেন্ডা বলে উল্লেখ করে এ ব্যাপারে জি ৪-এর উদ্যোগের প্রসংশা করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং বলেন, আগামীতে আরও গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণভাবে তারা সংস্কার বিষয়ে আলোচনা করতে পারবেন বলে তিনি মনে করেন।