২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকা সফরের দল নির্বাচনে সোমবার ব্যাঙ্গালোরে বসছেন ভারতীয় নির্বাচকরা

শ্রীলংকায় অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টেরে জন্য দল ঘোষণা করতে সোমবার বৈঠকে বসছে ভারতীয় নির্বাচকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 11:08 AM

Updated : 26 Apr 2022, 05:53 PM

নির্বাচকরা ভেনু গোপাল রাওয়ের মত কিছু নতুন মুখকে বেছে নিতে পারেন। কিন্তু তারা সমস্যায় পড়েছেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে নিয়ে।

স্লো ওভার রেটের জন্য তার বিরুদ্ধে ছয় ম্যাচের বহিষ্কারাদেশ এখনও বলবৎ রয়েছে। ঝুলে আছে আইসিসিরি স্পোর্টস সালিশি আদালতের রায়। তাই ভারপ্রাপ্ত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের উপরই অর্পিত হতে পারে অধিনায়কত্বের দায়িত্ব।

অন্যদিকে টেনিস এলবো অপারেশনের কারণে লংকায় যেতে পারছেন না লিটল মাষ্টার শচীন টেন্ডুলকারও।