২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলে হামলা বন্ধ করতে আব্বাসের প্রতিশ্র“তি

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইল ও ইহুদি বসতি লক্ষ্য করে ফিলিস্তিনিদের রকেট হামলা বন্ধ করতে তিনি সাধ্যমতো চেষ্টা করবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি জঙ্গি সংগঠনগুলোর মধ্যে অব্যাহত সংঘর্ষের প্রেক্ষিতে আব্বাস এ কথা বলেন।

আব্বাস সাংবাদিকদের  বলেন, রকেট হামলা প্রতিহত করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাধ্যমতো সবকিছুই করবে। গাজা উপত্যকায় নতুনভাবে সহিংস ঘটনা বৃদ্ধি পাওয়ায় তিনি ইসরাইলকে দায়ি করেন।

ইসরাইলকে সতর্ক করে দিয়ে আব্বাস বলেন, গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর হামলা ও তল্লাশি শান্তি প্রক্রিয়া নষ্ট করবে।

এদিকে ইসরাইলকে লক্ষ্য করে ফিলিস্তিনি জঙ্গিদের রকেট ও মর্টার হামলা বন্ধ করতে বড় ধরনের সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন ও ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী জেভ বোইম।

গাজা উপত্যকায় বড় ধরনের অভিযান পরিচালনার জন্য ইসরাইলের নেতৃবৃন্দ যে হুমকি দিয়েছেন, তার প্রেক্ষিতে হামাস বলেছে, এর মাধ্যমে ইসরাইল নিজেই নিজের কবর খুড়ছে। হামাসের একজন মুখপাত্র বলেন, অস্ত্রবিরতির প্রতি তাদের শ্রদ্ধাবোধ আছে। তবে যেকোন হামলা প্রতিরোধ ও আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে।

অস্ত্রবিরতির সমওঝাতা ভঙ্গ করার জন্য ইসরাইল ও ফিলিস্তিনি জঙ্গি সংগঠনগুলো একে অপরকে দোষারোপ করেছে।