সিন্দাবাদ কি চীনের দু:সাহসিক নাবিক ছিলেন?
আরব্য রজনীর মহানায়ক সিন্দাবাদ চীনের নাগরিক ছিলেন, এমন বিশ্বাস থেকে চীন সমুদ্রাভিযানের ইতিহাস পুনরায় লেখার সিদ্ধান্ত নিয়েছে।
যদিও এটি এখনও প্রমানিত হয়নি যে, সিন্দবাদ ছিলেন শান্তিপ্রিয় চৈনিক নাবিক। বলা হচ্ছে, সিন্দাবাদ ছিলেন শান্তির পক্ষে এক দু:সাহসিক নাবিক। যার সঙ্গে সাদৃশ্য রয়েছে জেং হি-র।
চীনের নাবিক জেং হি যুদ্ধজাহাজ এবং বিশাল সেনাদল নিয়ে ভারত মহাসাগর এবং আফ্রিকার বিভিন্ন দেশে নোঙ্গর ফেলেছিলেন। জন্মভূমির প্রতি অকৃত্রিম ভালবাসা, প্রতিবেশী দেশগুলোর সাথে সুসর্ম্পক বজায় রাখা এবং নৌ যাত্রায় বৈজ্ঞানিক পথ অবলম্বনের জন্য নায়ক হিসেবে তাকে মর্যাদা দিয়েছে চীন।
জেংগ হি-র সমুদ্রাভিযানের ৬০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। জেং ছিলেন মুসলিম বংশোদ্ভূত এবং মিং রাজত্বের সময় তাকে যুদ্ধবন্দী হিসেবে আটক রাখা হয়েছিল।
চীনের কমিউনিস্ট পার্টি উল্লেখ করেছে, হি ছিলেন শান্তি, বাণিজ্য, এশিয়ার ঐক্য এবং সহযোগিতার বিশেষ দূত এবং সাহসিকতার প্রতীক। তিনি ১৪০৫ সালের ১১ জুলাই বিশাল নৌবহর নিয়ে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পূর্ব আফ্রিকা সফরে যান।
নানজিং বন্দরে এডমিরাল জেং-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে।
