এবার মোরগের পাসপোর্ট
থাইল্যান্ডের জনপ্রিয় খেলা মোরগ লড়াই। তবে এখন থেকে কোন মোরগকে খেলতে নামানোর আগে স্বাস্থ্য সম্পর্কিত সাম্প্রতিক তথ্য লিপিবদ্ধ করে একটি পাসপোর্ট করিয়ে মাঠে নামাতে হবে।
বার্ড ফ্লু’র মত মরণব্যাধি ভাইরাস এড়ানোর জন্যই থাইল্যান্ডে এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পশুসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ইয়ুকোল লিমলেইমথং জানিয়েছেন।
মোরগের এই পাসপোর্টে মোরগের মালিকের নাম, মোরগের ছবি এবং পায়ের পাতা ও মাথার ক্লোজ আপ ছবি থাকবে। সম্প্রতি দেশটিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে থাই সরকার জানিয়েছে।
সম্প্রতি ব্যাংককের সুফানবুরি প্রদেশে এইচ৫এন ১ ভাইরাসের প্রকট প্রভাবের পরপরই থাই সরকার এ নির্দেশ দেয়। ২০০৩ সালের শেষ দিকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাইল্যান্ড, ভিয়েতনাম ও ক্যাম্বোডিয়ায় ৫৬ জনের মৃত্যু হয়। বাণিজ্যিকভাবে পালিত নয় ও ঘর-বাড়ির আশেপাশে ঘুরে বেড়ানো মুরগী থেকেই এই ভাইরাস ছড়ায় বলে ইয়ুকোল মন্ত-ব্য করেন।
মোরগ লড়াইয়ে অংশ নিতে হলে আগে মোরগের মালিকদের স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে রেজিস্টার্ড করে নিতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়ে তবেই অন্য কোথাও মোরগ লড়াইয়ে অংশ নিতে পারবেন তিনি। এছাড়াও প্রতি দু’মাস অন্তর অন্তর লড়াকু মোরগদের শরীরের বিভিন্ন চিহ্ন নিয়মিত দেখাতে হবে úশুসম্পদ কর্তৃপক্ষের কাছে।
