২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুইটরিয়াল গিনিতে বিমান দুর্ঘটনায় ৫৫ জন নিহত

ইকুইটরিয়াল গিনিতে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫৫ যাত্রী নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 10:18 AM

Updated : 26 Apr 2022, 05:53 PM

রাশিয়ার নির্মিত যাত্রীবাহী এ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই আকাশে বিধ্বস্ত হলে ৫৫ জন যাত্রী নিহত হয় বলে সরকারী সূত্র জানায়। বিমানটিতে এ সময় ৮০ জন যাত্রী ছিলো বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।

অ্যান্টোনভ বিমানটি ইকুয়েটারের অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে বিয়োকো দ্বীপের মালাবো থেকে মূলভূমি বাটা-তে যাচ্ছিল।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় বিমানটি নিরুদ্দেশ হলেও সন্ধ্যা পর্যন্ত  হতভাগ্য যাত্রীদের আত্মীয়-স্বজনদের কোনরকম তথ্য জানাতে পারেনি বিমানবন্দর  কর্তৃপক্ষ। সন্ধ্যায় কর্তৃপক্ষ নিশ্চিত করে, বিমানটি ধ্বংস হয়েছে এবং এর ৫৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু-র কেউ জীবিত নেই। সংবাদ বিভিন্ন বার্তা সংস্থার।