এইডস মোকাবেলায় ভারতকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
ভারতের স্বাস্থ্যখাত এবং এইচআইভি/এইডস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ভারতকে বড় ধরনের সহায়তা দেবে। যুক্তরাষ্ট্রের এইডস বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইউএসএইডস-এর ইমপ্লিমেন্টেশন সাপোর্ট ডিভিশন প্রধান ভিক্টর বারবিয়েরো একথা বলেন।
তিনি বলেন, ২০০৪ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সরকার এইচআইভি/এইডস নিয়ন্ত্রণে ২৭ দশমিক পাঁচ মিলিয়ন ইউএস ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে। রোগ প্রতিরোধ বিশেষ করে সমন্বিত স্বাস্থ্য খাত এবং খাদ্য সহায়তা নিয়ে ইউএসএইডস কাজ করে থাকে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনটেলিজেন্স কাউন্সিল (এনআইসি) ২০০০ সালের একটি প্রতিবেদন অনুযায়ী একটি টাস্ক ফোর্স গঠন করে। টাস্ক ফোর্সে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী রোগ নিয়ন্ত্রণ, পরিচর্যা এবং এইচআইভি/এইডস নিয়ন্ত্রণে সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে।
টাস্ক ফোর্সে ভারত, রাশিয়া, চীন, ইথিওপিয়া এবং নাইজেরিয়ায় জন্য এইডসকে একটি বড় ধরনের সমস্যা বলে চিহ্নিত করা হয়।
