২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়েদা দমনে আফগানিস্তানে এলিট সেনা পাঠাবে কানাডা

আফগানিস্তানের আল-কায়েদা জঙ্গীদের নির্মূলে কানাডা সেখানে তার জয়েন্ট টাস্ক ফোর্স ইউনিটের এলিট সদস্যদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কানাডার টেলিভিশন শুক্রবার এ তথ্য জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 11:22 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এর আগে কানাডার প্রতিরক্ষা বিভাগের প্রধান রিক হিলার বৃহস্পতিবার আফগানিস্তানে এলিট বাহিনী পাঠানোর ঘোষণা দেন। প্রধানমন্ত্রী পল মার্টিন শুক্রবার প্রতিরক্ষা প্রধানের ঘোষণাকে নিশ্চিত করেন।

এই প্রথমবারের মতো হিলার ঘোষণা দেন যে, আফগানিস্তানের আল-কায়েদা ও তালেবানদের দমন করতে কানাডার জয়েন্ট টাস্ক ফোর্স ইউনিটের এলিট সদস্যরা সরাসরি সামরিক হামলায় অংশ নেবে।

নতুন এলিট সদস্যরা ২০০৬ সালের ফেব্র“য়ারির মধ্যে আফগানিস্তানের কান্দাহারে পৌঁছাবে। ২০০৩ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীর সামরিক হামলা শুরু হওয়ার পর কানাডা রাজধানী কাবুলে দুই হাজার সেনা পাঠায়।

কানাডার সামরিক কর্মকর্তারা বলেন, আফগানিস্তানে সামরিক অভিযানে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন পুনর্গঠন কর্মসূচিতে কানাডীয় সেনারা অংশ নিচ্ছে। আফগানিস্তানে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত তিন কানাডীয় সেনা প্রাণ হারিয়েছে।