২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্তিস্ক থেকে হারিয়ে যাবে না কোন স্মৃতি

আলঝেইমারের মত স্মৃতিবিনাশী রোগের কারণে কারও স্মৃতি যদি হারিয়ে যায়, তাহলে তা কি চিরতরে হারিয়ে যায়? এ প্রশ্নের ইতিবাচক জবাব খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 10:47 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

নতুন এক গবেষণায় দেখা গেছে, হারানো স্মৃতিকেও ফিরিয়ে আনা সম্ভব। আর এই অসাধ্য কাজটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের নিউরোলজির অধ্যাপক বিজ্ঞানী কারেন এশির নেতৃত্বে একদল গবেষক। নতুন এক গবেষণায় দেখা গেছে, হারানো স্মৃতিকেও ফিরিয়ে আনা সম্ভব। আর এই অসাধ্য কাজটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের নিউরোলজির অধ্যাপক বিজ্ঞানী কারেন এশির নেতৃত্বে একদল গবেষক।

বিজ্ঞানীরা ইদুঁরের উপর পরীক্ষা চালিয়ে প্রমাণ করেেেছন যে, স্মৃতি শক্তি চিরতরে হারায় না।

পরীক্ষাগারে প্রথমে ইদুঁরকে স্মৃতিভংশ রোগে আক্রান্ত করা হয়। তারপরই তারা ইদুঁরটির উপর সফল গবেষণা চালিয়ে তার হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরিয়ে আনতে সক্ষম হন।

মস্তিস্কের যে অংশে তথ্য ও স্মৃতি প্রক্রিয়াজাত হয়ে জমা থাকে, সে অংশটি ধীরে নষ্ট হয়ে যায় এবং এক সময় মরে যায়। আর তখনই আলঝেইমার রোগ দেখা দেখা দেয়। যে প্রোটিনটির কারণে øায়ুকোষের মৃত্যু ঘটে এবং স্মৃতিভংশ রোগ হয়, বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন তাউ প্রোটিন।

বিজ্ঞানীরা দেখিয়েছেন, তাউ প্রোটিনকে নিস্তেজ করা গেলে ইদুঁরের স্মৃতিভংশ শুধু বন্ধই হয়ে যায় না, তার øায়ুকোষের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়।

তবে ইদুঁরের উপর সফল পরীক্ষা মানুষের উপর চালানো যাবে কিনা, সে সম্পর্কে এখনই জানা যাবে না। এ সম্পর্কে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের নিউরোলোজির অধ্যাপক বিজ্ঞানী কারেন এশি (এমডি, পিএইচডি) বলেছেন, যদি মানুৃষের উপরও এটি ব্যবহার করা যায়, তাহলে আলঝেইমার রোগে আক্রান্ত হওয়ার আগের কিছু স্মৃতি ফিরে পাওয়া সম্ভব হতে পারে।

নিজের লেখা এক প্রবন্ধে কারেন আর বলেছেন, স্মৃতিশক্তি ফিরে পাওয়ার সাফল্য এসেছে ইদুঁরের উপর পরীক্ষা চালিয়ে। আর মানুষের উৃপর তা প্রয়োগ করার আগে সম্ভাব্য ক্লিনিকাল জটিলতাগুলো ভালোভাবে চিন্তা-ভাবনা করে তবেই মানুষের উপর প্রয়োগ করার চিন্তা করা হবে।

কারেনের মতে, বর্তমানে আলঝেইমার রোগীদের ক্ষেত্রে বর্তমানে যে চিকিৎসাটা চালু রয়েছে তা হল- রোগের উন্নতির পথে বাধা তৈরি করা। কিন্তু আমাদের গবেষণা ভবিষ্যতে স্মৃতিভংশ রোধ করবে। এমনকি মস্তিস্কের হারানো স্মৃতিকেও অনেক ক্ষেত্রে ফিরিয়ে আনতে সক্ষম হবে।

গবেষণা সম্পর্কে কারেন বলেন, আলঝেইমারের মত স্মৃতিভংশ রোগে আক্রান্ত হওয়ার আগে একটি ইদুঁরকে ঠান্ডা পানির পাত্রে রাখা হলে সে ঠান্ডা থেকে বাঁচার পথ খুঁজতে থাকে। তারপর তাকে আলঝেইমারে মানে স্মৃতিভংশ রোগে আক্রান্ত করা হয়। এ ধাপে সে পালাানোর পথ খোঁজা থেকে বিরত থাকে।

এরপর বিজ্ঞানীরা স্মৃৃতিভংশের জন্য দায়ী প্রোটিন তাউকে নিস্ক্রিয় করার জন্য ইদুঁরের খাবারের সাথে কিছু ঔষধও মিশিয়ে দেন। ওই ঔষধ খাওয়ার পর ইদুঁরের স্মৃতিশক্তি বাড়তে থাকে এবং আবারও সে পালানোর পথ খুঁজতে থাকে।

গবেষকদের মতে, ইদুঁরের স্মৃতিশক্তি ফিরে পাওয়ার বিষয়টি বিষ্ময়কর।