২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেবামূলক প্রতিষ্ঠানে সৌদি আরবের অর্থ সহায়তার ওপর যুক্তরাষ্ট্রের খবরদারি

মার্কিন যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে সেবামূলক সংস্থাগুলোতে আর্থিক সহায়তা কোন খাতে ব্যয় হচ্ছে তা খতিয়ে দেখার জন্য সৌদি সরকার একটি কমিশন গঠনের যে অঙ্গীকার করেছিল তা বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। মূলত কোন সন্ত্রাসী নেটওয়ার্ক এ অর্থের যোগান পাচ্ছে কিনা সে ব্যাপারটি নিশ্চিত করতেই তারা এমনটি বলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 03:20 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

অর্থ আন্ডারসেক্রেটারি স্টুয়ার্ট লিভেই সিনেট ব্যাংকিং কমিটির জন্য প্রশংসাপত্র তৈরির সময় বলেছেন, এই কমিশন সেবামূলক প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যায় তদারকি করবে। বিশেষ করে ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব মুসলিম ইয়ুথ এবং মুসলিম ওয়ার্ল্ড লীগ-এর ওপর নজর রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র জোর দিয়েছে।

বুধবার বিবৃতিতে তিনি সম্প্রতি এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের সাথে আলাপ করলে সৌদি সরকার এ ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দেন বলে তিনি জানান।

ওই তিন সংস্থার অর্থের আন্তর্জাতিক ট্রান্সফার সঠিকভাবে বন্ধ করে দিতে পারলে স্বল্প সময়ের মধ্যে সন্তোষজনক ফলাফল পাওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন।

এছাড়াও তিনি বলেন, সৌদি আরব ভিত্তিক ও আর্থিক সাহায্যপুষ্ট সংস্থাগুলো সন্ত্রাসীদের ধারণাপুষ্ট বলে তাদের ঘৃনীত উদ্দেশ্য চরিতার্থ করতেই বিশ্বব্যাপী ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হচ্ছে।

সৌদি আরব ও উপসাগরীয় দেশের অর্থের ক্রস-বর্ডারের মাত্রা নির্ধারণ করে দেয়া উচিত বলে লিভাই মন্তব্য করেন। ইরাক ও ফিলিস্তিনে সন্ত্রাসবাদের উদাহরণ টেনে তিনি বলেন, কুরিয়ারের মাধ্যমে অর্থ প্রেরণ হুমকিস্বরূপ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ফিলিস্তীন কর্তৃপক্ষের সাথে হামাস বা এ ধরণের কট্টর গোষ্ঠীকে মানবাধিকার বিষয়ক সহায়তা না দেয়ার ব্যাপারেও আলোচনা করেছে।