কোমল পানীয় শরীরে নানা সমস্যা সৃষ্টির জন্য দায়ী
কোমল পানীয় পানকারীদের সতর্কতা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কনজুমার গ্র“প বুধবার বলেছে, অতিরিক্ত কোমল পানীয় পানের মাধ্যমে শর্করা গ্রহণ করলে তা শরীরের ওজন বাড়ানোর পাশাপাশি আরও সমস্যার সৃষ্টি করতে পারে।
সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্ট বা সিএসপিই নামের গ্রাহক-কেন্দ্রিক সংস্থা জানায়, যারা অতিরিক্ত কোমল পানীয় পান করছেন, তাদের ডায়াবেটিস ও দন্তক্ষয়ের মতো রোগ দেখা দিতে পারে। তরুনদের মধ্যে যারা সোডা পান করেন, তাদের এসব রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি বলে সংস্থাটি জানিয়েছে।
সিএসপিই’র কার্যনির্বাহী পরিচালক মাইকেল জ্যাকোবসন বলেন, আগে লোকে অনিয়মিত সোডা পান করতো। আর এখন কোমল পানীয়ের সাথে তারা সোডা নিয়মিত পান করছেন। তার মতে, এখনকার পানীয়গুলোতে পুষ্টি বলতে কিছুই নেই, পুরোটাই ক্যালোরি।
বিখ্যাত খাদ্য ও পানীয় কোম্পানিগুলো সিএসপিই’র স্বাস্থ্য সতর্কতা প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, অবসন্নতাই শরীরে নানা সমস্যা সৃষ্টি করে। তাদের পানীয়গুলোতে লেবেল উল্লেখিত মাত্রার ক্যালোরি ও পুষ্টি উপাদান রয়েছে বলে আমেরিকান বেভারেজ্ এসোসিয়েশনের প্রধান সুসান নিলি জানিয়েছেন।
তবে এ ব্যাপারে বিখ্যাত কোমল পানীয় কোম্পানি কোকাকোলা, ক্যাডবারির কাছে তাদের বক্তব্য চাওয়া হলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে পেপসি কোম্পানি আমেরিকান বেভারেজ্ এসোসিয়েশনের বক্তব্যের সাথে একমত পোষন করেছে।
