ডিস্কোভারির যান্ত্রিক ত্র“টির কারণে উৎক্ষেপন স্থগিত
নাসার পূর্বনির্ধারিত মিশনটি আগামী সপ্তাহ পর্যন্ত বাতিল করা হয়েছে। মহাকাশচারীরা মহাকাশযানে বসে ওড়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। জ্বালানীও সরবরাহ করা হয়েছিল ডিস্কোভারিতে। হঠাৎ করে তরল হাইড্রোজেন জ্বালানী সেন্সরে সমস্যা দেখা দিলে মিশন বন্ধ করে দেয়া হয়।
সেন্সরের ত্র“টির কারণে মহাকাশযানের ইঞ্জিন যে কোন মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারতো।
নাসা বুধবার এক সংবাদ সম্মেলনে তাদের যাত্রা বিরতির তথ্য জানায়। এ মাসের ৩১ তারিখের মধ্যে যদি ডিস্কোভারির উৎক্ষেপন সম্ভব না হয়, তবে সেপ্টেম্বরের ৯ তারিখ পর্যন্ত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পুনরায় নির্ধারিত অবস্থানে না আসা পর্যন্ত তা স্থগিত রাখতে হবে।
উল্লেখ্য, ২০০৩ সালে ৭ জন মহাকাশচারী নিয়ে কলাম্বিয়া বিস্ফোরিত হওয়ার পর যাত্রা করার কথা ছিল ডিস্কোভারির। যাত্রার প্রস্তুতি নেয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মত যান্ত্রিক ত্র“টি দেখা দিলো ডিস্কোভারিতে। ডিস্কোভারির হিটারটি সঠিক উপায়ে রকেটের বাইরের জ্বালানী ট্যাংকে তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন সরবরাহ করছিল না। এর আগে জানালা ভেঙে রকেটের পেছনের দিকে পড়লে রকেটটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। কলাম্বিয়া দুর্ঘটনার পর ডিস্কোভারিতে নিরাপত্তার নতুন মাত্রা যোগ করা হয় এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জামাদি সরবরাহ করাই ছিল এই মিশনের মূল লক্ষ্য।
