২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে উঠেছে হিটলারের চিঠি-চিত্রকর্ম

কানাডার মন্ট্রিলের এক নিলামকারী জার্মানীর সাবেক একনায়ক এডলফ হিটলারের নিজের হাতে লেখা দু’টি চিঠি ও তার আঁকা চারটি চিত্রকর্ম নিলামে তুলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 01:15 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ইগার ডি সেইন্ট নামের ওই নিলামকারী মঙ্গলবার বলেন, ক্রিসমাস উপলক্ষে লেখা জার্মানির নাৎসী নেতা হিটলারের দু’টি চিঠি ও তার নিজের হাতে আঁকা চারটির চিত্রকর্মের নিলাম জুলাই মাসের ১৯ তারিখে অনুষ্ঠিত হবে।

ইগার ডি সেইন্ট আরও জানান, হিটলারের  ঐ ছয়টি সম্পত্তির মালিক নিজের নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

হিটলারের লেখা ও চিত্রকর্ম বিক্রির নৈতিকতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আমার দায়িত্ব পালন করছি মাত্র।

তবে হিটলারের চিঠি ও চিত্রকর্মের নিলাম নিয়ে কানাডার ইহুদি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ইহুদিদের ক্ষোভেরও যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত হিটলারের শাসনামলে প্রায় ষাট লক্ষ জার্মান ইহুদিকে হত্যা করা হয়। তারা হিটলারের সম্পত্তি নিলামে তোলার ঘটনাকে মারাত্মক অপরাধ বলে আখ্যায়িত করেছে।