কেনিয়ায় গোষ্ঠীদ্বন্দ্বে শতাধিক নিহত
কেনিয়ায় গোষ্ঠীগত দ্বন্দ্বে প্রাণ দিতে হয়েছে প্রায় শতাধিক নারী ও শিশুকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ওৎ পেতে থাকা দু®কৃতিকারীরা স্কুলগামী শিশুদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে এ হত্যাযজ্ঞ চালায়। কিন্তু পুলিশ বলছে, নিহতের সংখ্যা ১৯।
গাব্রা সম্প্রদায় অধ্যুষিত টারবি গ্রামে ইথিওপীয় সীমান্ত অতিক্রম করে আসা প্রতিদ্বন্দ্বী বোরানা গ্র“প এ হামলা চালায় বলে জানা গেছে।
এ দুই গ্র“পের মধ্যে অর্ধশুষ্ক এলাকার পানি এবং পশুচারণ তৃণভূমি নিয়ে শত্র“তা এবং সংঘাত দীর্ঘদিনের। স্থানীয় লোকজন জানায়, সড়ক অবরোধ করে এই হত্যাকাণ্ড চালানোর পর রাস্তার ওপর শতাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
ক্যাথলিক বিচারক এবং মারসাবিতের শান্তি কমিশনের প্রধান জ্যামস গালগ্যালো বলেন, আগের হামলার প্রতিশোধ নিতেই আক্রমণকারীরা হয়ত এই নৃশংসতা চালিয়েছে। গাব্রা এবং বোরানা সম্প্রদায়ের মধ্যে গত তিনমাস ধরে সর্ব্বাত্মক সংঘাত অব্যাহত রয়েছে।
