২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেস সদস্য’র নামে ক্যালিফোর্নিয়ায় পোস্ট অফিস ভবন

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ভারতীয় বংশোদ্ভূত প্রথম কংগ্রেস সদস্য দিলীপ সিং সান্দের নামে ক্যালিফোর্নিয়ায় একটি পোস্ট অফিস নামকরণ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এর আগে কংগ্রেস বিলটিতে স্বাক্ষরের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠায়।

হোয়াইট হাউজের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কংগ্রেসের হাউজ রেজুলেশনে ১২০ ভোটে পাস হওয়া ক্যালিফোর্নিয়ার তেমেকুলার ৩০৭৭৭ রঞ্চো ক্যালিফোর্নিয়া রোডের পোস্ট অফিসটি এখন থেকে ‘দিলীপ সিং সান্দ পোস্ট অফিস ভবন’ হিসেবে পরিচিতি পাবে।