২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়েদের ডায়াবেটিসের নিয়মিত চিকিৎসা হলে বাচ্চারা স্বাস্থ্যবান হয়

গর্ভকালীন সময়ে ডায়াবেটিসে আক্রান্ত মায়েদের যদি নিয়মিতভাবে ডায়াবেটিসের চিকিৎসা করা হয় তাহলে তাদের স্বাস্থ্যবান শিশুর জন্ম দেয়ার সম্ভাবনা অনেক বেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 01:37 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

সম্প্রতি গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সংক্রান্ত এক গবেষণার ফলাফলে এ তথ্য জানা যায়।

 আমেরিকান ডায়বেটিস এসোসিয়েশনের রোববারের সভায় বলা হয়, গর্ভকালীন সময়ে রুটিন মাফিক মায়েদের ডায়াবেটিসের চিকিৎসা করা হলে মায়েদের দুর্ভোগ এক চতুর্থাংশ কমে যাবে এবং বাচ্চাও স্বাস্থ্যবান হবে।

বাচ্চা জন্ম দেয়ার সময় জটিল সব সমস্যা এড়ানো সংক্রান্ত অস্ট্রেলিয়ান গবেষকদের করা  এ ধরনের গবেষণা এই প্রথম। গবেষণার ফলাফল আগামী জুলাই বৃহস্পতিবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হবে।

গবেষণায় গবেষকগণ গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত এমন এক হাজার গর্ভবতী মহিলাদের বেছে নেন। গর্ভকালীন সময়ের তৃতীয় ধাপে তাদেরকে দু’টি ধাপে বিভক্ত করা হয়। প্রথম ধাপে যেসব মহিলারা ডায়াবেটিস চিকিৎসার জন্য বিশেষ ডায়েট গ্রহণ করেন, রক্তে শর্করার পরিমাণ নিয়মিত পরীক্ষা করেন এবং ইনসুলিন থেরাপি করেন তাদেরকে রাখা হয়। অপরদিকে যারা বাচ্চা জন্মপূর্ব প্রচলিত ধারায় চিকিৎসা নিয়ে থাকেন তাদেরকে নিয়ে দ্বিতীয় ধাপ গঠিত হয়।

গবেষণায় বলা হয়েছে, রুটিন মাফিক ডায়াবেটিসের চিকিৎসা নেয়া দ্বিতীয় ধাপের মহিলাদের মধ্যে শতকরা চার জন বিভিন্ন জটিলতায় ভোগেন। অপরদিকে প্রথম ধাপের মহিলারাদের মধ্যে এমন হয়েছে শতকরা মাত্র একজনের ক্ষেত্রে।

গবেষকগণ ১৯৮০ সাল থেকে ১,৩৭৫ জন মহিলাকে অনুসরন করে এ গবেষণা পত্রটি তৈরী করা হয়।