২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বিষ্ফোরণে হামলাকারিও প্রাণ হারিয়েছে

লন্ডনে বাসে বোমা হামলাকারী নিজেই বিস্ফোরণে মারা গেছে। মঙ্গলবার ইয়র্কশায়ারে পুলিশী অভিযানে গ্রেফতারের পর এ তথ্য প্রকাশ করা হয়। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 10:33 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

তবে বাসে যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেটা আত্মঘাতি ছিল কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, লিডসের একটি বাড়ির সামনে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা রিমোট কন্ট্রোলের সাহায্যে একটি সাজানো বোমা বিষ্ফোরণ ঘটিয়ে সেখানকার ছয়টি বাড়িতে এ অভিযান চালায়। এছাড়াও পুলিশ ল্যুটনে একটি গাড়ির ধ্বংস করে। বোমা হামলার সাথে গাড়িটি জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। 

সাজানো বিষ্ফোরণের পর বাড়িগুলো থেকে লোকজন বেরিয়ে এলে পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। কয়েকটি বাসাবাড়ি, একটি স্বাস্থ্যকেন্দ্র ও একটি মসজিদে ব্যাপক তল্লাশি চালানো হয়। এছাড়া ডেসবুরি শহরের নিকটবর্তী বিসটন এলাকাও কর্ডন করে রাখে পুলিশ।

পুলিশ পরিদর্শক মাইলস হিমসওয়ার্থ জানান, ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ ও সেনাবাহিনীর বোমা অপসারনকারী ইউনিটের সহযোগিতায় তল্লাশী অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী পুলিশ কর্মকর্তারা।

তিনি বলেন, যে বাড়ি থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখান থেকে আরও বিস্ফোরক উদ্ধারের জন্য তল্লাশী চালাচ্ছে পুলিশ।