২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার ইসলামী ব্যাংক খাত ২০০৪ সালে সর্বোচ্চ লাভজনক পর্যায়ে ছিলো

মালেশিয়ার ইসলামী ব্যাংক খাত ২০০৪ সালে সর্বোচ্চ লাভজনক পর্যায়ে ছিলো। তাদের মোট মূলধনের পরিমাণ ৯৪ দশমিক ৬ বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে -যা বাংকিং পদ্ধতির মোট মূলধনের শতকরা ১০ভাগ। মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক নেগারা মালয়েশিয়া জানায়, ২০০৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার বাজারে ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ বেড়ে ১১ দশমিক ২ ভাগ এবং বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়ায় শতকরা ১১ দশমিক ৩ ভাগ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 05:59 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা অনুযায়ী মালয়েশিয়ার ইসলামিক ব্যাংকিং খাত ২০১০ সালের মধ্যে শেয়ার বাজারে শতকরা ২০ ভাগ শেয়ার বাড়াতে হবে। কেন্দ্রীয় ব্যাংক নেগারা মালয়েশিয়া থেকে সর্বশেষ প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়ার ইসলামী ব্যাংকিং প্রথা গত পাঁচ বছরে দ্রুতহারে প্রসার লাভ করেছে। তাদের বার্ষিক লাভ এখন  ১৯ শতাংশে এসে দাঁড়িয়েছে।

বিশ্ব ইসলামী ব্যাংকিং খাতে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। মালয়েশিয়ায় ব্যাংকিং প্রতিবেদনে অভিজ্ঞতাসমৃদ্ধ  গবেষণা, স্বচ্ছতা এবং প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যকে অধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

মালয়েশিয়া ইসলামী ব্যাংক খাতের দ্রুত সাফল্য এবং ধারাবাহিক উন্নয়নের ফলে কেন্দ্রীয় ব্যাংক উদারীকরণ নীতি অবলম্বন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের উদারীকরণ নীতির ফলে আরএইচবি এবং হং লিয়ন ব্যাংককে ইসলামী ব্যাংকের লাইসেন্স প্রদান করা হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান তিজারি গ্র“পও ইসলামি ব্যাংক চালু করেছে। এছাড়া স্থানীয় দুটি প্রতিষ্ঠান অ্যাফিন এবং এএমবিবিকে ইসলামী ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিয়েছে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কুয়েত ফাইন্যান্স হাউজ(কেএফএইচ), আল রাজহী ব্যাংকিং এন্ড ইনভেস্টমেন্ট করপোরেশন, কাতার ইসলামিক ব্যাংক এন্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট হাউজকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। কুয়েত ফাইন্যান্স হাউজ জুন মাসে তাদের কার্যক্রম শুরু করলেও আগামী সেপ্টেম্বর তারা তাদের কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে।

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. জেতি আক্তার আজিজ এর বিরোধিতা করে বলেন, ইসলামী ব্যাংকিং খাতে ১০টি লাইসেন্স সম্প্রসারণ এবং কেন্দ্রীয় ব্যাংক রক্ষণশীল খাতগুলোকে উদারীকরণের নামে ইসলামি ব্যাংকগুলোর দিকে বেশি মনোযোগী হচ্ছে। তিনি নিশ্চিত করে বলেন, অন্যান্য দেশের চেয়ে মালয়েশিয়ায় ইসলামী ব্যাংক অধিক লাভজনক। চীন ইসলামিক ফাইন্যানসিয়াল সার্ভিসেস বোর্ডের সহযোগী সদস্য হিসেবে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে নাইজেরিয়া ৫৬ তম দেশ হিসেবে যোগদান করেছে। তিনি বলেন, বিশ্ব ইসলামিক ব্যাংকিং খাতের চাহিদা অনুযায়ী মালয়েশিয়ার উচিত শেয়ার বাজারে তাদের শেয়ার শতকরা ২০ ভাগ বাড়ানো ।

মালয়েশিয়ায় ইসলামী ব্যাংকগুলোর ২০০৩ সালে মূলধন ছিলো ৬ দশমিক ৮ বিলিয়ন রিঙ্গিত আর ২০০৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে  ৭ দশমিক ৮ বিলিয়ন রিঙ্গিত। তবে ২০০৪ সালে ইসলামি ব্যাংক খাতের মোট সম্পদ দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৬ বিলিয়ন রিংগিতে।

ড. জেতি বলেন, ইসলামি ব্যাংক খাতে মালয়েশিয়া ডেপোজিট ইনসুরেন্স স্কিম চালু করতে যাচ্ছে। এ স্কিমের দুটো অংশ থাকবে । একটি হচ্ছে প্রচলিত পদ্ধতি এবং আরেকটি হলো ইসলামী শরীয়া মোতাবেক। তিনি বলেন, আমরা আশা করছি জুলাই মাসে তা মালয়েশিয়ার পার্লামেন্টে তা উপস্থাপন করা হবে। এক্ষেত্রে একটি সমন্বিত ধারাবাহিকতা এবং অন্যন্য দেশের ব্যাংকিং খাত পর্যবেক্ষণ জরুরি।

সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বাদাইয়ের সভাপতিত্বে ৩০তম বোর্ড সভায় ইসলামি ব্যাংকিং খাত অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিলো।

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. জেতি বলেন, ইসলামিক ব্যাংকিং নিয়ে মুসলিম দেশগুলোর একসাথে কাজ করা উচিত।