ত্বকের ক্যান্সার প্রতিরোধে কাঁচা হলুদ
ত্বকের ক্যান্সার প্রতিরোধে কাঁচা হলুদ খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এবদল গবেষক।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এম ডি এন্ডারসন ক্যান্সার সেন্টারের গবেষকগণ বলেছেন, তরকারির অন্যতম উপাদান হলুদের গুড়া শুধু মেলানোমা কোষদের বৃদ্ধিতে বাঁধা প্রদানই করে না, এটা কোষকে ধ্বংস হতেও সহায়তা করে।
এন্ডারসন ক্যান্সার সেন্টারের অধ্যাপক ভরত বি আগারওয়াল জানান, তরকারি আপনার জন্য ভালো। আর এই তরকারিতে ব্যবহৃত হলুদ ক্যান্সারের বৃদ্ধিতে সফলভাবে বাঁধা প্রদান করে। তবে তার মতে, অতিরিক্ত সূর্যরোদ এড়িয়ে চলাই মেলানোমা প্রতিরোধের শ্রেষ্ঠ উপায়।
হলুদ কিভাবে মেলানোমার বৃদ্ধি প্রতিরোধের পাশাপাশি ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করতে সহায়তা করে, গবেষকরা তা পরীক্ষা করে দেখিয়েছেন। পরীক্ষা সম্পর্কে তারা বলেন, ব্যক্তির অস্বাভাবিক বিভিন্ন আচরণ ও কোন কোন ক্ষেত্রে ত্বকের ক্যান্সারের জন্যে দায়ী নিউক্লিয়ার ফ্যাক্টর-কাপ্পা বি’কে হলুদ বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়। সর্বশেষ এ গবেষণা থেকে এ সিদ্ধান্তে পৌঁছা যায়, হলুদে ক্যান্সারবিরোধী উপাদান বিদ্যমান।
ভারত এবং বাংলাদেশে তরকারির সাথে কাচা হলুদ বাটা কিংবা হলুদ গুড়া বহুল ব্যবহৃত।
