২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ব্যবহারে ক্রমেই দক্ষ হচ্ছেন ব্যবহারকারীরা

মার্কিন যুক্তরাষ্ট্রের অনলাইন ব্যবহারকারীরা তাদের অনলাইনের নিরাপত্তার ব্যাপারে ক্রমেই দক্ষ হচ্ছেন। দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত পিউ ইন্টারনেট ও আমেরিকান লাইফ প্রজেক্টের এক মতামত জরিপ থেকে এ তথ্য জানা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 11:53 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

জরিপে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ অনলাইন ব্যবহারকারী বলেছেন, তারা বেনামি সফটওয়্যারের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন। অপরদিকে শতকরা ৮১ জন উত্তরদাতা বলেছেন, তাদের ঠিকানায় পাঠানো ই-মেইল প্রেরকের নাম, ঠিকানা পরিচিত না হলে তারা তা খুলে দেখেন না।

জরিপে অর্ধেক উত্তরদাতা বলেছেন, তাদের ই-মেইলের ঠিকানায় আসা তথ্যকে আপাতদৃষ্টিতে প্রয়োজনীয় মনে হলেও অনেক ক্ষেত্রেই তারা প্রতারনার শিকার হচ্ছেন।

অনলাইনে অপ্রয়োজনীয় ও কম্পিউটারের জন্য ক্ষতিকর তথ্যের আগ্রাসন থেকে দূরে থাকতে ইন্টারনেট ব্যবহারকারীরা এখন অনেক সাবধানী হয়েছেন। এখন কোন মজার সাইট কম্পিউটারে দেখলেই ব্যবহারকারীরা আর আগের মতো উৎসাহী হয়ে খুলে দেখছেন না। আর ডাউনলোড করার ক্ষেত্রে তারা অনেক বেশি সতর্ক।