২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে কিউবান সিগার পান করেন সাদ্দাম

যুক্তরাষ্ট্রে কিউবান সিগারেট নিষিদ্ধ হলেও ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরাকের মার্কিন কারাগারে কিউবান সিগার পান করেন। এমনকি মার্কিন ঘাঁটিগুলোতেও কিউবার হাভানা ব্রান্ডের এই সিগারেট অহরহই পাওয়া যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 04:18 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সাদ্দামের পরিবার জানিয়েছে, তার প্রিয় সিগারেট এটি। বন্দী শিবিরে অলস সময়ে সাদ্দামের প্রিয় সঙ্গী এই সিগারেট। 

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেডক্রসের  মাধ্যমে সাদ্দামের বড় মেয়ে রাঘাদ বাবাকে এই সিগারেট পাঠিয়ে থাকেন।

শনিবার রাঘাদ বলেন, যখনই সাদ্দাম বাড়িতে খবর পাঠান, তখনই তিনি কিউবান সিগারেট পাঠানোর জন্য বলে থাকেন।

২০০৩ সালের ডিসেম্বরে মার্কিন সামরিক বাহিনীর হাতে গ্রেপ্তারকৃত সাদ্দাম  মানবাধিকার লঙ্ঘনের ১২টি অভিযোগের জন্য মার্কিন কারাগারে বিচারের অপেক্ষায় রয়েছেন।