এক সন্তান নীতি বজায় রাখবে চীন
এক সন্তান নীতিতে অটল থাকবে চীন। দেশটির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, চীনে পরিবার পরিকল্পনা ‘দম্পতি প্রতি এক সন্তান’ নীতির মাধ্যমে শিশু জন্মসংখ্যা ৩০ লাখের মধ্যে সীমিত রাখার পরিকল্পনায় কোন পরিবর্তন আনা হবে না ।
মূলত দেশটির নিু জন্মহার, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করতেই এমন সিদ্ধান্তে অটল থাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্টেট কাউন্সিল এবং চীনা মন্ত্রীসভার মহাসচিব হুয়া জিয়ানমিন।
চীনের সাম্প্রতিক একটি জাতীয় জনসংখ্যা সম্মেলনের কথা উল্লেখ করে হুয়া বলেন, ১৯৭০ সালের শেষ দিকে গ্রহণকৃত পরিবার পরিকল্পনার ওই সফল নীতির ফলে চীনের বর্ধিত জনসংখ্যায় নিয়ন্ত্রন আসে। চীনের জনসংখ্যা ৩০ লাখের মধ্যে সীমিত রেখে চার বছরের মধ্যে জনসংখ্যা ১৩০ কোটিতে উন্নীত হওয়ার ক্ষেত্রে বাধাপ্রদানে সহায়কের ভূমিকা পালন করে এক সন্তান নীতি।
নীতিটির ফলে চীনা জাতির সম্মিলিত শক্তি, সামাজিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক উন্নয়ন বেড়েছে বলে হুয়া বলেন।
তিনি বিপুল জনসংখ্যাকে আগামী শতকের একটি ‘জটিল সমস্যা’ বলে চিহ্নিত করে বলেন, জনগণের সাথে পরিবেশের সৃষ্ট দ্বন্দ্ব ভারসাম্যমূলক উন্নয়নের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
তিনি স্থানীয় কর্তৃপক্ষকে পরিবার পরিকল্পনা খাতে আরও বেশি অর্থ বরাদ্দ দেয়ার পাশপাশি গ্রাম এলাকায় এক সন্তান নীতি গ্রহণের জন্য পুরস্কৃত করার নীতি গ্রহণের জন্য বলেন।
এছাড়াও লিঙ্গ ভারসাম্যহীনতা ও ত্রæটিপূর্ণ জন্মহার কমানোসহ দেশটির ক্ষয়িষ্ণু সামাজিক রক্ষাকবচ ব্যবস্থার উন্নতিতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলেন তিনি।
