২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে অপহৃত দুই সাংবাদিকের মুক্তিলাভ

নেপালের মাওবাদী গেরিলারা অপহৃত দুই সাংবাদিককে মুক্তি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এরা মাওবাদীদের নিয়ে বিস্তারিত প্রতিবেদন লিখেছিলেন। সোমবার মধ্যস্থতাকারী এক সাংবাদিক একথা বলেন।

ফেডারেশন অব নেপালিজ জার্নালিস্টের মধ্যস্থতাকারী সাংবাদিক পূর্ণ বাসনিত বলেন, আট দিন মাওবাদীদের সাথে আলাপ-আলোচনার পর অপহৃত দুই সাংবাদিক মুক্তি পান। পূর্ব কাঠমান্ডুর ছয়শ’ কিলোমিটার দূরে যমুনা গ্রাম থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

সাংবাদিক সোম শর্মা মে মাসে এবং উমেশ গোরাং জুন মাসে গৃহবন্দি থেকে মুক্তি পাওয়ার পর পরই অপহৃত হন।

মধ্যস্থতাকারী সাংবাদিক বাসনিত বলেন, মুক্তিপ্রাপ্ত দুই সাংবাদিক ভালো আছেন এবং তাদের কোনও রকম শারীরিক নির্যাতনও করা হয়নি।