২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেশিরভাগ ইতালিয়ান নগ্ন সূর্যস্নানের পক্ষে

বেশিরভাগ ইতালিয়ান মনে করে নগ্ন হয়ে সূর্যøান করাটা দোষের কিছু নয় বরং এর মাধ্যমে প্রকৃতির অনেক কাছাকাছি পৌঁছানো যায়। সমুদ্র সৈকতে নগ্ন হয়ে চলাফেরাটও তাদের মনে কোনো রকম অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সাম্প্রতিক এক জরিপে জানা গেছে ইতালিতে নগ্ন হয়ে সূর্যøান বলতে গেলে অনেকটাই প্রথা হিসেবে দাঁড়িয়েছে।

ইতালির বেশ কয়েকটি সমুদ্র সৈকতে অবশ্য নগ্ন হয়ে সূর্যøান করায় ৫শ ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে এবং গবেষণায় দেখা গেছে বেশিরভাগ জনগনই এর বিপক্ষে।

দ্য ইতালিয়ান ন্যাচারালিস্ট ফেডারেশনের গবেষণায় দেখা গেছে, জরিপে শতকরা ৭০ ভাগ নারী-পুরুষ নগ্ন হয়ে সূর্য øানের পক্ষে রায় দিয়েছে। তারা জানায়, সূর্যøানের ব্যাপারে কোনো সমুদ্র সৈকতে জরিমানার বিধান রাখা উচিত নয়। শতকরা ৮০ ভাগ নারী-পুরুষ মনে করে সমুদ্র সৈকতে নগ্ন হয়ে ঘুরাফেরা করা কোন ত্রæটি নয়-একটি স্বাভাবিক ব্যাপার।  জরিপে উল্লেখ করা হয়েছে, দুই-তৃতীয়াংশ মানুষ মনে করে নগ্ন হয়ে সমুদ্র সৈকতে ঘুরাফেরাটা কারোর বিরক্তির সৃষ্টি করে না।