চীনের কয়লা খনিতে বিস্ফোরণ, আটকা পড়েছে ৮০ জন শ্রমিক
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৮০ জনেরও বেশি শ্রমিক খনির মধ্যে আটকা পড়েছে। বেইজিংয়ের সরকারি সূত্র সোমবার একথা জানায়।
রোববার রাতে জিনজিয়াং প্রদেশের শেলং কয়লা খনিতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা জায়নি।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চীনের কয়লা খনিতে শ্রমিকের মৃত্যুর হার সবচেয়ে বেশি।
অপর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থাই এসব দুর্ঘটনার জন্য দায়ি বলে অভিযোগ রয়েছে।
