২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বন্দিশিবিরের কমান্ডারকে দায়িত্ব থেকে প্রত্যাহার

কিউবার মার্কিন নৌ ঘাঁটি গুয়ান্তানামো বন্দিশিবিরে সন্দেহভাজন সন্ত্রাসীদের ওপর নির্যাতনের ঘটনায়  জড়িত থাকার অভিযোগে কারাগারের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন মুখপাত্র একথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 12:58 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

নেতৃত্ব দেওয়ার মত বিশ্বাসযোগ্যতা হারানোর অভিযোগে গুয়ান্তানামো কারাগারের কমান্ডার ক্যাপ্টেন লেসলী জে ম্যাক্কয়কে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ম্যাক্কয় ২০০৩ সালের মার্চ থেকে গুয়ান্তানামো কারাগারের দায়িত্বে ছিলেন।

জ্যাকসোলভিলিভিত্তিক দক্ষিণ-পূর্ব আঞ্চলিক কার্যালয়ের মুখপাত্র সি প্যাট্রিক ডোলিং বলেন, বন্দিশিবিরে তদন্ত চলাকালে গুয়ান্তানামো কমান্ডারের বিরুদ্ধে অশোভন আচরণ এবং প্রশাসনের সুনাম খর্ব করার অভিযোগ পাওয়া গেছে।

ওয়াশিংটনের নৌবাহিনীর ইন্সপেক্টর জেনারেল গত তিন মাস ধরে তার বিরুদ্ধে তদন্ত চালিয়েছেন। তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি।