ভারতের উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত
ভারতের উত্তরাঞ্চলে শনিবার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
যাত্রীবাহী বাসটি রাস্তায় মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এ নিয়ে গত দুই মাসে একই জায়গায় তিনটি বড় ধরনের দূর্ঘটনা ঘটল।
