২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে পাতাল রেলের বোমাগুলো প্রায় একই সময়ে বিস্ফোরিত হয়েছে

লন্ডনে বৃহস্পতিবার পাতাল রেলে তিনটি বোমা পায় একই সময়ে বিস্ফোরিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে। স্টকল্যান্ড ইয়ার্ডের বক্তব্য, ৫০ সেকেন্ডের ব্যবধানে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 10:37 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এর আগে ধারণা করা হয়েছিল, বেশ কিছু সময়ের ব্যবধানেই সেগুলো বিস্ফোরিত হয়েছে। প্রাপ্ত বিভিন্ন টেকনিক্যাল ডাটার ভিত্তিতে স্টকল্যান্ড ইয়ার্ড এ ধারণা করেছে।

কিং ক্রসের নিচে বিধ্বস্ত ট্রেনে এখনও আটকে আছে অনেক মৃতদেহ। তবে তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এছাড়াও আরও দুটি টিউব অল্ডগেইট স্টেশনও এজওয়ার রোডেও পড়ে আছে মৃতদেহ। উদ্ধার তৎপরতা খুবই ধীর গতিতে চলছে। 

উদ্ধারকাজ শেষ হতে সপ্তাহ লেগে যেতে পারে বলে পুলিশ মনে করছে।

এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা টাভিস্টক স্কয়ারসহ অন্যান্য বিস্ফোরিত স্থান থেকে এখনও আলামত সংগ্রহ করছেন।  পুলিশ কর্তৃপক্ষ বলছে, টিউবে সকাল ৮টা ৫০ মিনিটে বোমাগুলো বিস্ফোরিত হয়েছে। টাইমিং ডিভাইসের সাহায্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে বোমাগুলো যে হোমমেইড নয় এ ব্যাপারে পুলিশ নিশ্চিত।

তদন্ত কাজে সহায়তা করতে মাদ্রিদ বোমা হামলায় তদন্তকারী দলকে আনা হয়েছে।