ইতালিতে নিরাপত্তা অভিযান, ১৪২ জন গ্রেফতার
লন্ডনে বোমা হামলার পর ইতালি পুলিশ নিরাপত্তা অভিযান শুরু করেছে। এ পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে একশ’ ৪২ জনকে।
তবে বেশিরভাগকেই মাদক দ্রব্য রাখা ও অবৈধভাবে সেখানে অবস্থান করার কারণে আটক করা হয়েছে। অভিযানের সময় পুলিশ প্রায় দেড় কেজি বিস্ফোরক উদ্ধার করেছে।
বাণিজ্য নগরী মিলানের এই অভিযানে প্রায় দুই হাজার পুলিশ অংশ নেয়।
ইরাকে যেসব দেশের সেনা রয়েছে সেসব দেশে সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, লন্ডন হামলার কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ বেশ কয়েকটি জিপসি ক্যাম্পে অভিযান চালিয়েছে।
আটক একশ’ ৪২ জনের মধ্যে ৮৩ জন ইইউ নাগরিক। এদের মধ্যে ৫২ জনকে ইতালি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিদের চুরি, মাদক ও অভিবাসী আইনে আটক করেছে।
