২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লোজ সার্কিট টিভি ফুটেজ হামলাকারীদের সনাক্ত করতে সহায়ক হতে পারে

লন্ডনের প্রায় সকল পাবলিক প্লেসেই রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। যাত্রীদের গতিবিধির ওপর চোখ রাখছে এসব ক্যামেরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বৃহস্পতিবারের লন্ডন পাতাল রেল ও একটি ডাবল ডেকার বাসে হামলা চালানোর ব্যাপারে কারা জড়িত, সে ব্যাপারে তথ্য পেতে লন্ডন পুলিশ নির্ভর করছে বিভিন্ন স্থানে পেতে রাখা এসব ক্লোজ সার্কিট টিভি ক্যামেরার ফুটেজের ওপর।

যাত্রীদের গতিবিধি ও অন্যান্য ব্যাপারে চোখ রাখার জন্য লন্ডনের রেলস্টেশনগুলোতে স্থাপন করা আছে এ রকম এক হাজার আটশ’ ক্যামেরা। লন্ডনের পাতাল সড়কগুলোতে রয়েছে এ রকম ছয় হাজার ক্যামেরা। লন্ডনের কিছু বাসেও এ ধরনের ক্যামেরা স্থাপন করা আছে।

এছাড়া কিছু যাত্রীর পকেটে থাকে ডিজিটাল ক্যামেরা এবং ক্যামেরাযুক্ত ফোনসেট। এসব সূত্র থেকেও ব্রিটিশ টেলিভিশন কিছু ফুটেজ সংগ্রহ করেছে। বিস্ফোরণস্থল থেকে সংগৃহীত আলামতের ভিত্তিতে তদন্তকারীরা ধারণা করছে, কিছু বোমায় টাইমার স্থাপন করা ছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক তদন্ত দলের একজন কর্মকর্তা তদন্তের স্বার্থে নাম গোপন রাখার শর্তে এ ব্যাপারে ইঙ্গিত প্রদান করেছেন।

ওই কর্মকর্তা আরও জানান,  বোমা বিস্ফোরণের জন্য সেল ফোন ব্যবহার করা হয়েছে বলে তদন্তকারীদের ধারণা। পাতাল রেলের টানেলের বিশেষ চিহ্ন দেখে তারা এমন ধারণা করছেন। গত বছর মাদ্রিদে রেলে বোমা বিস্ফোরণের ঘটনায় বোমার ¯িপ্রং আলগা করার জন্য সেল ফোন কাজে লাগানো হয়েছিল।