২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়সের ভার সহ্য করতে না পেরে স্ত্রী হত্যার পর আত্মহত্যা

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্ত্রীকে প্রথমে হত্যা করে, আত্মহত্যা করলেন ৮১ বছর বয়সী ডোনাল্ড জর্জ। বয়সের ভার সহ্য করতে না পেরেই এ কাজ করেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 01:56 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পুলিশ লেফটেনেন্ট স্টিভ স্কিনার তাদেরকে সুখী দম্পতি হিসেবে উল্লেখ করে বলেন, মহিলাটি মানসিক ও শারিরীকভাবে অসুস্থ থাকায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

মৃত্যুর আগে লিখে রেখে যাওয়া এক চিরকুটে ডোনাল্ড তার ৭৭ বছর বয়সী স্ত্রীর অসুস্থতা এবং তাকে রোগমুক্তি দিতেই হত্যার কথা মাথায় আসে তার।

তদন্তকারীদের ধারণা, ১৫ মিনিট স্ত্রীর পাশে কাটানোর পর রিভলবার দিয়ে মাথায় গুলি করে স্ত্রীকে হত্যা করে পরে নিজের মাথায়ও গুলি করে করেন তিনি। স্ত্রীর কষ্ট সহ্য করতে না পেরেই তিনি এমন কাজ করেছেন বলে ওই দম্পতির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে ফ্লোরিডা ইউনিভার্সিটির এক তাৎক্ষনিক গবেষণায় দেখা গেছে, বয়সের ভারে ন্যুব্জ স্বামীরা অনেক সময় মৃত্যু পথযাত্রী স্ত্রীর অবস্থায় হতাশ হয়ে এ ধরনের আত্মঘাতী ঘটনা ঘটিয়ে থাকেন।