২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বোমা হামলাকারীদের খোঁজে ব্যাপক অভিযান

 লন্ডনে বোমা হামলায় জড়িতদের খুঁজে বের করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ব্যাপক অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার ল-নে চারটি বিষ্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০০ জন আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 03:15 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

আহতদের মধ্যে ৮০ জনের অবস্থা গুরুতর। 

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী চার্লস ক্লার্কের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, সম্ভাব্য বোমা হামলাকারীদের খুঁজে বের করা মানে ‘খড়ের  গাদায় সুঁচ’ খোঁজা ।

শুক্রবার থেকে পাতাল রেল আবারো চালু হতে পারে বলে পরিবহন কর্তৃৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনাস্থল ছাড়া অন্যান্য স্থানে বাস চলাচলও স্বাভাবিক হয়ে আসবে বলে ধারনা করছে তারা। পরিবহন কর্র্তৃৃপক্ষ যাত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে নিজেদের মালামাল সার্বক্ষণিকভাবে সাথে রাখার অনুরোধ জানিয়েছেন।

চার্লস ক্লার্ক বলেন, এ ঘটনার ব্যর্থতা আমাদের অতীতের সাফল্যকে ম্লান করে দেবে না। তবে তিনি স্বীকার করেন, এমন একটি ঘটনা ঘটতে পারে সেটি আগে থেকে না জানতে পারাটা নিঃসন্দেহে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা। তিনি বলেন,  এটা মানতে হবে, আপনি যখন খড়ের  গাদায় সুঁচ খুঁজছেন, তখন সুচটা হারিয়ে যেতে পারে এবং বৃহস্পতিবারের ঘটনা ছিল তা-ই।

ইউরোপে আল কায়েদার একটি শাখা এ হামলার দায়িত্ব স্বীকারের ব্যাপারে তিনি বলেন, আমরা ব্যাপারটিকে সিরিয়াসলি নিয়েছি।

ক্লার্ক বলেন, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার  আশংকা অনেকটা কমে

গিয়েছিল । নিরাপত্তা ব্যবস্থা কিছুটা ঢিলে হওয়ার কারন সেটাই।

পররাষ্ট্রমন্ত্রী  জ্যাক স্ট্র বলেন, বৃহস্পতিবারের হামলার লক্ষন দেখে বোঝা যায়, এর  সাথে আল কায়েদা নেটওয়ার্ক জড়িত।

বৃহস্পতিবারের হামলায় আহত ৩০০ জনের মধ্যে ৮০ জনের অবস্থা গুরুতর।

স্কটল্যান্ড ইয়ার্ড লিভারপুল স্ট্রিটে বিস্ফোরণে ৭ জন, কিংস ক্রসে ২২ জন এবং এডওয়ার্ড রোডে ৭ জন নিহত এবং ওবোন প্লেসে ২ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছে।

৪ টি বিষ্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ব্রিটেনের পুলিশ বলছে, তারা হামলার আগে কোনও সতর্কতা পায়নি। 

ঘটনার পর জি ৮ সম্মেলনে থেকে লন্ডনে ফিরে এসেছেন।

এ মুহুর্তে আর কোন হামলার আশংকা নেই বলে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে।

ব্রিটেনের রানী এবং যুবরাজের শুক্রবার আহতদের দেখতে যাওয়ার কথা।