ইরাকে অপহৃত মিশরীয় রাষ্ট্রদূত নিহত
ইরাকে অপহৃত মিশরীয় রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে বলে মিশরীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাষ্ট্রদূতকে পাঁচদিন আগে বাগদাদ থেকে অপহরণ করা হয়।
ইরাকে আল-কায়েদা নেতা আবু মুসাব আল জারকাবি সমর্থিত গ্রুপ বৃহস্পতিবার ওয়েব বার্তায় দাবি করেছে, তারা মিশরের রাষ্ট্রদূত আইহাব আল-শেরীফকে হত্যা করেছে।
ওয়েব সাইটে প্রকাশিত ভিডিওতে চোখবাঁধা এক ব্যক্তিকে দেখানো হয়েছে যিনি নিজেকে মিশরের কূটনীতিক আইহাব আল শেরীফ বলে পরিচয় দিয়ে কূটনীতিক হিসেবে ইরাক ও ইসরাইলে দায়িত্ব পালনের কথা জানান।
মিশর যুক্তরাষ্ট্র ও ইরাকের ঘনিষ্ঠ মিত্র। মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারক বলেছেন, এরপরও তার সরকার ইরাককে সহায়তা প্রদান থেকে পিছু হটবে না।
