২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের পদত্যাগের দাবি নাকচ করলেন মনমোহন সিং

ভারতের  স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের পদত্যাগের দাবি বুধবার নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। অযোধ্যার রাম মন্দিরে হামলার পর ভারতের বিরোধী দলগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে। বিভিন্ন বার্তা সংস্থার খবরে এ তথ্য জানা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

গ্লিনিগ্লসে বৃহস্পতিবারের জি-৮ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে লন্ডন যাওয়ার পথে উড়োজাহাজে তার সঙ্গী সাংবাদিকদের মনমোহন সিং বলেন, যে অভিযোগে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, সে অভিযোগে ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট এলকে আদভানির বহুবার পদত্যাগ করা উচিত।

মনমোহন সিং বলেন,অযোধ্যার এ ঘটনাকে কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যে ব্যবহার করা উচিত নয়। তিনি আরও বলেন, বিজেপি এখন ইস্যু খুঁজছে।

তিনি উল্লেখ করেন, পার্লামেন্টে হামলা, জম্মু কাশ্মীরের সংসদে হামলা, গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার সময় আদভানি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

মঙ্গলবার রাম মন্দিরে জঙ্গিদের হামলার সময় সাত ব্যক্তি নিহত হয়।