২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খবরের সূত্র গোপন করায় নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিকের জেল

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত নিউইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক জুডিথ মিলারকে কারাদ- প্রদান করেছে। একই অপরাধে টাইম ম্যাগাজিনের সাংবাদিক ম্যাথ্যু কুপারকেও অভিযুক্ত করা হয়েছিল, কিন্তু ওই সাংবাদিক শেষপর্যন্ত সূত্র প্রকাশে রাজি হয়ে অব্যাহতি পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বিভিন্ন বার্তাসংস্থা সূত্রে জানা যায়, সাবেক মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী সিআইএ কর্মকর্তা ভ্যালেরি প্ল্যাম সম্পর্কে তথ্য প্রকাশের ক্ষেত্রে সূত্র গোপন রাখায় তাদের আদালতে উপস্থিত হতে হয়। এ ব্যাপারে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা জজ থমাস হোগানের আদালতে উপস্থিত হয়ে জুডিথ বলেন, আমি নিজেকে আইনের ঊর্ধ্বে বিবেচনা করি না। আমাকে কারাগারে পাঠানোর অধিকার আপনার আছে।

এদিকে ম্যাথ্যু কুপার দুই বছর আগে থেকে আদালতের কাছে সূত্র উল্লেখের বিষয়ে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। চূড়ান্ত রায়ের কয়েক ঘণ্টা আগে তার সূত্রের সম্মতি পেয়ে আদালতের কাছে সূত্র উল্লেখ করায় তিনি শাস্তি থেকে রেহাই পান।