২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু নিয়ন্ত্রণে চাই ২৫ কোটি মার্কিন ডলার

জাতিসংঘের খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক সংস্থাগুলো বার্ড ফ্লু নিয়ন্ত্রণের জন্য ২৫ কোটি মার্কিন ডলার চেয়েছে। এশিয়ায় মহামারী আকারে ছড়িয়ে পড়া বায়ুবাহিত ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে তারা এ বরাদ্দ চাইছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

গত বছর এশিয়ায় একশ’ আট জন বার্ড ফ্লু আক্রান্তের মধ্যে ৫৪ জন মারা গেছে। সে সময় রোগ নিয়ন্ত্রণে রাখতে গিয়ে এ অঞ্চলের ১৪ কোটি মুরগি মেরে ফেলা হয়। খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব পশুস্বাস্থ্য সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কুয়ালালামপুরে তিন দিনের সম্মেলন শেষে বুধবার এক যৌথবিবৃতিতে এ আবেদন জানায়।

বার্ড ফ্লু বিষয়ে সতর্কতা বৃদ্ধি, রোগনির্ণয়, হাঁস-মুরগির প্রতিষেধক উৎপাদন ও যতœ নেওয়ার জন্য ১০ কোটি এবং জনস্বাস্থ্য খাতে বিশেষ করে প্রতিষেধকের মান উন্নয়ন ও জরুরি সহায়তার ব্যাপারে জনসচেতনতার জন্য ১৫ কোটি টাকা চেয়েছে সংস্থাগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র জানান, এ বছরে মধ্যে তাদের প্রয়োজন হবে মোট বরাদ্দের অর্ধেক। অন্তত এই অর্ধেক বরাদ্দ পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।