২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি বসতিতে ফিলিস্তিনি জঙ্গিদের আক্রমণ

ফিলিস্তিনি জঙ্গিরা দক্ষিণ গাজার মোরাগ এলাকার বিচ্ছিন্ন ইসরায়েলি বসতিতে আক্রমণ শুরু করেছে। ইসলামি জেহাদ গ্রুপ জানিয়েছে, এ পর্যন্ত তাদের একজন নিহত ও দুজন আহত হয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 10:27 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী হতাহতের এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, তিনজন লোক রাতের আঁধারে তাদের সামরিক স্থাপনার কাঁটাতারের বেড়ার কাছে এসে এলোপাতাড়ি গুলি চালায়।

ইসরায়েল এর আগে গাজা এলাকা থেকে ৪০ বছর আগে স্থাপন করা ইসরায়েলি বসতি প্রত্যাহারের কথা জানিয়েছিল।

ইসরায়েল অবশ্য হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, সপ্তাহের বেশি সময় ধরে যদি জঙ্গিদের এ আক্রমণ অব্যাহত থাকে তাহলে তারাও বিপুল সংখ্যক সৈন্য নিয়ে ওই এলাকায় পাল্টা আক্রমণ চালাবে।