২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাইলামার জন্মদিনে চীনের বক্তব্য

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা বুধবার যখন তার ৭০তম জন্মবার্ষিকী পালন করছেন তখন চীন আবারও বলেছে, তিব্বতের ব্যাপারে তাদের অবস্থানের কোনও পরিবর্তন হবে না, তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 01:53 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

চীনের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেন, তিব্বত চীনের একটি অংশ এ কথাটা অবশ্যই দালাইলামার স্বীকার করা উচিত যে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

জেনেভায় এক সপ্তাহ আগে চীন ও দালাইলামার প্রতিনিধির মধ্যে বৈঠক হয়েছে। তবে বৈঠকটি ফলপ্রসূ হয়নি।

দালাইলামা ১৯৫৯ সাল থেকে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। আর তখন থেকেই তিনি তিব্বতকে চীনের শাসন থেকে বিভক্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন।

লুই আরও বলেন, কেবলমাত্র চীনের কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার মাধ্যমেই দালাইলামার ভবিষ্যত নির্ধারণ করা যেতে পারে ।