২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘প্রথম আমেরিকান’-এর পায়ের ছাপ আবিস্কার

আটলান্টিকের ওপারের দেশ আমেরিকায় প্রথম মানব বসতি কবে নাগাদ শুরু হয়েছিল, কিভাবে আগমন ঘটেছিল তা নিয়ে অনুসন্ধান ও গবেষণার অন্ত নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 02:27 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

কিছুদিন আগে এক গবেষণায় ঘোষণা করা  হয়েছিল যে, সাইবেরিয়া এবং আলাস্কার মধ্য দিয়ে সাড়ে ১২ হাজার বছর আগে আদিম মানুষ আমেরিকা মহাদেশে পা রাখে। এই গবেষণা গ্রহণযোগ্যতাও পেয়েছিল। কিন্ত নতুন এক সাক্ষ্য-প্রমাণে পুরনো বিশ্বাস পাল্টে দিয়ে ধারণা দেয়া হয় যে, প্রায় ৩০ হাজার বছর আগে আমেরিকায় প্রথম মানব বসতি গড়ে তোলা হয়।

মেস্কিকোর একটি পরিত্যক্ত অনুসন্ধানস্থলে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা আগ্নেয়গিরির ভস্মে সংরক্ষিত পায়ের ছাপ থেকে এ বিতর্কিত সিদ্ধান্তে পৌঁছায়। তাদের মতে, প্রথম আমেরিকান পায়ে হেঁটে নয়, সমুদ্রপথে প্রথম এ ভূখন্ডে পৌঁছায়।