২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত ১৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলায় সাধারণ জনগণকে হত্যার কথা অবশেষে স্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 02:21 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

প্রাদেশিক গভর্নর বলেছেন, এ বোমা হামলায় নারী ও শিশুসহ ১৭ জন নিরীহ গ্রামবাসী নিহত হয়েছে।

কুনার প্রদেশের পাহাড়ি এলাকায় আত্মগোপন করে থাকা সন্দেহভাজন জঙ্গিদের ওপর বোমা হামলা চালানোর সময় এ হত্যাকাণ্ড ঘটে। অপহৃত মার্কিন বিশেষ বাহিনীর একটি ছোট দলের অনুসন্ধান এবং উদ্ধার অভিযানকালে এ হামলা পরিচালিত হয়েছিল। অপহৃত চার জনের মধ্যে একজনকে শনিবার উদ্ধার করা সম্ভব হলেও অপর তিনজনের কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি।

মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যৌথবাহিনী নিরীহ লোকজনের প্রাণহানির ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য এ দুর্ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাদেশিক গভর্নর আসাদুল্লাহ ওয়াফা বলেন, মার্কিন সামরিক হেলিকপ্টার ও এয়ারক্র্যাফট দুর্গত এলাকায় টহল অব্যাহত রাখলেও কোনও বোমা বর্ষণের ঘটনা ঘটেনি।