২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের নতুন প্রেসিডেন্ট পরমাণু কর্মসূচিতে পরিবর্তন আনছেন না : আল বারাদি

কট্টরপন্থী হিসেবে পরিচিত আহমেদিনেজাদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও সেদেশের পরমাণু কর্মসূচিতে কোনও পরিবর্তন আসছে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 01:15 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

মোহাম্মদ আল বারাদি তৃতীয়বারের মতো জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক নিযুক্ত হওয়ার পর নিউজউইকের সাথে এক সাক্ষাৎকারে এ ব্যাপারে বলেন, ইরানের প্রেসিডেন্ট বলেছেন যে, তাদের পরমাণু কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এদিকে আহমেদিনেজাদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম এক সংবাদ সম্মেলনে জানান, জনগণের স্বার্থে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে।

আল বারাদি বলেন, পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে সে ব্যাপারে ইরানকে তাদের বিশ্বাসযোগ্যতার জন্য নিশ্চয়তা দিতে হবে। গত কয়েক বছর ধরে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করার সংবাদ গোপন রাখায় তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।