২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটর গাড়ি নয়, বাইসাইকেল চালাতে অধ:স্তনদের প্রতি জেলা প্রশাসকদের নির্দেশ

ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে এখন আর কেউ মোটর গাড়িতে চড়ে না। বাইসাইকেল এখন এখানকার মানুষের প্রধান বাহনে রূপ নিয়েছে। প্রত্যেক জেলা প্রশাসক তাদের অধ:স্তনদের সাইকেল চালানোর নির্দেশ দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 01:47 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

দেশটির প্রেসিডেন্ট সুসিলো বামবাং যুধিনহো জ্বালানি সংরক্ষণের জন্য ইঞ্জিনচালিত সব রকম যানে চড়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

এই নির্দেশ পালনে এগিয়ে এসেছেন ইন্দোনেশিয়ার গোরোনতালো প্রদেশের বোয়ালিমো জেলার শীর্ষ জেলা কর্তৃপক্ষ আইওয়ান বোকিংস। তিনি সেখানকার সরকারি চাকুরেদের বাস, মোটর কার, মোটরসাইকেল অথবা ইঞ্জিন চালিত যে কোন বাহনের বদলে সাইকেলে চলাচলের জন্য নির্দেশ দিয়েছেন। প্রতি সপ্তাহে এ সংক্রান্ত রিপোর্ট পেতে সভাও ডাকছেন তিনি।

বোকিং প্রচ- গরমেও এয়ারকন্ডিশনার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এমন কি গাড়িতেও কেউ এয়ারকন্ডিশনার ব্যবহার করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। বোকিং এখন তার ছেলের বাইসোইকেলটি ধার করে তাতে চেপেই অফিসে আসা-যাওয়া করছেন। প্রেসিডেন্টের আদেশ ঠিকমত পালিত হচ্ছে কিনা তা পরিদর্শনে আসা দু’জন ডেপুটিকেও সাইকেল চালাতে দেখা যায়।